প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত ও প্রত্যাশিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে । নির্ধারিত স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক হয়। বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে।
বৈঠক শেষে তারেক রহমান হোটেল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্য রওনা করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দি ডচেস্টারে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ূন কবির।
এর আগে লন্ডনে বৈঠকের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

