আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন। ইশরাক অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়েছেন।
ইশরাক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর দল আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে, তারা কী করে, তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।
তিনি বলেন, আমি আসার সময় আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এসেছি। সব শেষে আইনের শাসনের বিজয় হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

