বিকেলে নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিএনপির

বিকেলে নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিএনপির

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানের মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন