হিথ্রো বিমানবন্দরে মা খালেদা জিয়াকে বিদায় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিজ্ঞাপন
এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সফরসঙ্গীসহ বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন তিনি। তাকে বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে তার বাসভবনে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

