সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি

সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে বৈঠক করবে বিএনপি

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠানের জন্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি। এর অংশ হিসাবে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্তক দলগুলোর সঙ্গেও রোববার বৈঠক করতে যাচ্ছে বিএনপি। বিকাল ৪টায় বনানী একটি হোটেল কিংবা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আমার দেশকে জানিয়েছেন, স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য আমরা ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় করছি। এর অংশ হিসাবে প্রথম পর্যায়ে সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামীকাল (রোববার) ওই দলগুলোর সঙ্গে বৈঠক হবে। তবে বৈঠকের বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, 'আমাদের সঙ্গে নিয়মিত সব রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক-অআনুষ্ঠানিক যোগাযোগ হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির যোগাযোগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমি আগামী সোমবার দেশের বাইরে যাবো। আগামীকাল (রোববার) অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হতে পারে-সেখানে বিএনপির সঙ্গেও শিডিউল থাকতে পারে।'

বিএনপি শনিবার ১২ দলীয় জোট ও এলডিপির্ সঙ্গে বৈঠক করেছে। উল্লেখ্য, বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন