ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মঞ্চে শিশুদের জন্য ‘কিডস জোন’

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মঞ্চে শিশুদের জন্য ‘কিডস জোন’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার বিকেলে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নিহত ৭৮ জন শহীদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রতিটি পরিবার থেকে একজন করে প্রতিনিধি মঞ্চে ছিলেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের ২৪ জন সদস্য বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ, যিনি যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)। বেলা ৩টা ২০ মিনিটে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শিশুদের জন্য ‘কিডস জোন’

অনুষ্ঠান ঘিরে ভিন্নধর্মী উদ্যোগ নেয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। শহীদ পরিবারের সাথে আগত শিশু-কিশোরদের জন্য আলাদা একটি ‘কিডস জোন’ রাখা হয়, যেখানে তারা খেলাধুলা ও বিনোদনে মেতে ওঠে।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আমার দেশকে বলেন, আমরা চেয়েছি যেন শহীদদের সন্তানেরা এই শোকের পরিবেশেও উপযুক্ত ও আনন্দময় পরিবেশে থাকতে পারে। এবং তাদের বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা হিসেবে কিডস জোনের ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। প্রধান অতিথি রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন