বাজেট প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম

নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি

নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি

প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে রাজধানীর বাংলামোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'ধনী-গরীবের বৈষম্য কমে আসবে' ভেবেছিলাম আমরা। 'এই বাজেটে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখিনি।' যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয়, তাদের করের আওয়ায় আনার কার্যকর উদ্যোগও দেখা যায়নি। নিম্নবৃত্ত ও মজুরের ওপর থাকা চাপ অব্যাহত থাকবে। 'নিত্যপণ্যের দাম কমানো হলেও এই চাপ গুণভাবে কমবে না।'

বেকারদের কর্মসংস্থানের জন্য এই গণঅভ্যুত্থানের সূত্রপাত উল্লেখ করে তিনি বলেন, 'ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল বেকার সমস্যার সমাধান ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কিন্তু সেইভাবে উদ্যোগ নেওয়া হয়নি।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন