জুলাই গণঅভ্যুত্থানে অন্যান্যদের মতো নেতৃত্ব দেওয়া ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সেই অভিযোগের জবাব দিয়েছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
নাহিদ ইসলামের অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা সাদিক কায়েমের নামে একটাও অসততার অভিযোগ আসেনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেন।
জুলকারনাইন সায়ের বলেন, ‘জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং ৫ই আগস্ট ২০২৪-এর পর এখনো পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক।’
পোস্টে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘স্বাভাবিকভাবেই তাকে ও তার শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে। কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে?’
এর আগে, এদিন দুপুরে ফেসবুক দেওয়া এক পোস্টে বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল, শিবির, সাদিক কায়েম এবং ‘ক্যু পরিকল্পনা’সহ বেশকিছু বিষয় নিয়ে মন্তব্য করেন নাহিদ ইসলাম। যা নিয়ে রীতিমতো দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

