তারেক রহমান খেলাধুলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন: আমিনুল হক

তারেক রহমান খেলাধুলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবসমাজ ও তরুণ প্রজন্মের কথা চিন্তা করেই খেলাধূলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জিয়া আন্ত: থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনী ম্যাচে রামপুরাকে ২-১ গোলে হারিয়ে শাহ আলী থানা জয়ী হয়।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য যে খেলাগুলো রয়েছে। তারেক রহমানের নির্দেশে আমরা এসকল খেলাধুলা বিভাগীয় পর্য়ায় থেকে শুরু করে মহানগর, জেলা উপজেলাসহ সব জায়গায় যুব সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছি। যার ফলে তরুণ সমাজ মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগ দিচ্ছে।

তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে তারা যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল। সেই সময়ে আওয়ামী স্বৈরাচাররা শুধু একটি জিনিস দেখেছে কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা আরাফাত রহমান কোকো ফুটবল/ ক্রিকেট টুর্নামেন্ট, জিয়া আন্ত: থানা ফুটবল টুর্নামেন্টসহ যুব সমাজকে মাদকমুক্ত রাখতে একাধিক টুর্নামেন্ট চলমান রেখেছি। এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুস্থ সমাজ ও সুস্থ জাতি হিসিবে গড়ে তুলতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন