‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’—এ মন্তব্যের মাধ্যমে তিনি পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ার অসংগতি ও দুর্নীতির চিত্র তুলে ধরেছিলেন; কিন্তু গণমাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সঙ্গে জড়িয়ে প্রচার করা হয়েছে, যা মোটেও সঠিক নয় বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিজ্ঞাপন

সোমবার সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ও আদালতের কার্যক্রমের প্রেক্ষাপট তুলে ধরে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

ব্যারিস্টার ফুয়াদ জানান, আদালত তাঁকে শব্দচয়নে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যাতে বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের কাছে কোনো নেতিবাচক বার্তা না যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রসিকিউশন টিম আদালতকে জানিয়েছে যে এ মামলায় তারা কোনো পক্ষ নয় এবং যে প্রসিকিউটর গণমাধ্যমে ব্রিফিং করেছেন, তিনি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।

ব্যাখ্যায় এবি পার্টির এ নেতা আরও বলেন, ইতোমধ্যে কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুজন প্রসিকিউটরকে দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। সবশেষে আদালত সন্তোষ প্রকাশ করে রুলটি নিষ্পত্তি করেন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন