লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

যুক্তরাজ্যের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এর আগে লন্ডনে অবস্থিত শতশত বাংলাদেশি ঈদের নামাজ আদায় করতে জড়ো হন এই মাঠে।

তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপির বেশকিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

একই জামায়াতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় করা দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল বিনিময় ও কোলাকুলি করেন তিনি।

এদিকে, তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে সকাল থেকে লন্ডনের বৃস্টিভেজা আবহাওয়া উপেক্ষা করে শতশত নেতাকর্মী লন্ডনের ঐতিহ্যবাহী এই খেলার মাঠে অংশ নেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন