জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি শুরু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। কর্মসূচি ঘিরে দুপুর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা–কর্মীরা।
মাথায় নানা রঙের ক্যাপ পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নয়াপল্টন থেকে বিজয় র্যালি শুরু করে নেতা–কর্মীরা। বিএনপির অনেক নেতা–কর্মী মিছিল নিয়ে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন অনেক নেতাকর্মী।
বিজয় র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
বিজয় র্যালি নেত্বর্তে দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ । মিছিলের অগ্রভাগে রয়েছে মহিলাদলের নেতাকর্মী।
বিজয় র্যালিতে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
বিজয় র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।
বিজয় র্যালিতে সভাপতিত্ব করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় র্যালি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো উপস্থিত আছেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম,আমান উল্লাহ আমান,জহুরুল হক শাহজাদা মিয়া,ড. এনামুল হক,বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক,বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুলসহ ঢাকা বিভাগের আওতাধীন জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

