মার্কিন রাষ্ট্রদূতকে জামদানি শাড়ি উপহার মহিলা জামায়াতের নেতাদের

মার্কিন রাষ্ট্রদূতকে জামদানি শাড়ি উপহার মহিলা জামায়াতের নেতাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তা জেমস স্টুয়ার্ট।

এ সময় জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি প্রথমবারের মত উপস্থিত ছিলেন মহিলা বিভাগের নেতারা। তাদের মধ্যে ছিলেন- জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডা. হাবিবা চৌধুরী সুইট, কেন্দ্রীয় মহিলা বিভাগের মজলিসে শূরা সদস্য এবং সাবেক সংসদ সদস্য ডা. আমিনা রহমান।

বিজ্ঞাপন

এছাড়া জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল,কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সৌজন্য বৈঠকের এক পর্যায়ে মহিলা জামায়াতের নেতাদের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে একটি জামদানি শাড়ি উপহার দেওয়া হয়। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন