বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ

নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ

নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, আজকে একটি জরিপের রিপোর্ট বের হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল—এই নির্বাচনে কোন দল বেশি আসন পাবে? শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছেন বিএনপি, আর ২৬ ভাগ বলেছেন জামায়াতে ইসলামী। পার্থক্য ৪৪ শতাংশ। অন্য দলগুলো শতকরা এক ভাগও নয়। এ অবস্থায় কেউ হতাশ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিতে পারে, কিন্তু যে জনগণ মন স্থির করে ফেলেছে, তারা কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার এক দফা আমরা অর্জন করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে—এখন বাকি অংশ পূরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার।

দীর্ঘ ১৫ বছরের নিপীড়নকারী সরকারকে জনগণই বিদায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই জনগণকে কোনো ষড়যন্ত্র পরাজিত করতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ।

‘কোটিপতি বাড়বে, দরিদ্র বাড়বে—এটাকে উন্নয়ন বলে না মন্তব্য করে দেশের সামগ্রিক অর্থনৈতিক বৈষম্যের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশে উন্নয়ন দেখেছি—বড় বড় দালান, এক্সপ্রেসওয়ে, নতুন ট্রেন। কিন্তু জনগণের মৌলিক আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে গেছে। বাংলাদেশ এখন জনসংখ্যার অনুপাতে কোটিপতি উৎপাদনের দেশ। কিন্তু একই সঙ্গে প্রতিবছর লাখো মানুষ দরিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে। এই অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটাকে উন্নয়ন বলে না।

তিনি বলেন, একজন রাজনীতিবিদ বলেছিলেন—দেশের মানুষ বেকার, দরিদ্র, উপার্জনহীন; সেই দেশে বড় বড় অট্টালিকা আর রাস্তাঘাট নির্মাণ করা হলো গোরস্থানে আলোকসজ্জা করার মতো। চারদিকে অন্ধকার, কিন্তু আলোকসজ্জা দেখিয়ে উন্নয়ন দাবি করা যায় না।

বিএনপি কেমন উন্নয়ন চায় তা নিয়ে তিনি বলেন, খালি বললেই হবে না যে আমরা শিক্ষিত জনগোষ্ঠী চাই, কর্মসংস্থান চাই, উপার্জন বাড়াতে চাই, নারীর অধিকার চাই, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই—কিভাবে করুহুলরবেন তার সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা দেখাবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কবির রিজভী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন