সহস্রাধিক রোজাদারকে নিয়ে সাবেক যুবদল নেতা রাব্বির ইফতার

সহস্রাধিক রোজাদারকে নিয়ে সাবেক যুবদল নেতা রাব্বির ইফতার

সহস্রাধিক সর্বসাধারণ রোজাদারকে সঙ্গে নিয়ে ইফতার করেছেন ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান রাব্বি।

শনিবার রাজধানীর পশ্চিম কাফরুল তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালের পক্ষ থেকে এ ইফতার আয়োজন করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

37

হাবিবুর রহমান রাব্বি বলেন, বিএনপি জনগণের দল। জনগণকে সাথে নিয়েই বিএনপির রাজনীতি। এবারের ইফতার আয়োজন আমরা পুরো রমজান মাসজুড়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে করছি। এর মাধ্যমে আমরা জনগণের পাশে থাকতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন