বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত শিক্ষার্থীদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহতদের চিকিৎসা অবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, এখানে ৫২ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

