দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

স্টাফ রিপোর্টার

দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করতে হলেও মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের কল্যাণেই কাজ করতে হবে। তা হলেই ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে।

তিনি শুক্রবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল জোন আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ইসলাম বিজয়ের পূর্ব শর্ত হচ্ছে দাওয়াত ও গণ সম্পৃক্ততা। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই বরং প্রতিটি মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। এক্ষেত্রে ইসলামী আন্দোলনের কর্মীদের গণসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে দীপ্ত হয়ে রুকন’সহ ইসলামী আন্দোলনের সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান।

জোন পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং জোনের সহকারি পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. মাওলানা আব্দুস সালাম প্রমূখ। দারসুল কোরআন পেশ করেন ড. মুফতি মাওলানা আবুল কালাম আজাদ বাশার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন