আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে জোটের বৈঠক করে প্রতিক্রিয়া জানাবে বিএনপির ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের প্রধান শরীক জোট গণতন্ত্র মঞ্চ।
শুক্রবার রাতে জোটটির সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির প্রধান রফিকুল ইসলাম বাবলু এ কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা বলছেন, এপ্রিলের প্রথম দিকের কথা। ভালো হতো যদি নির্বাচনটা ফেব্রুয়ারির প্রথম দিকে হতো। তবে প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের শিডিউল নিয়ে যে টেনশন চলছিল তা থেকে জাতি মুক্তি পেল। নির্বাচন হওয়াটা খুব প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

