প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সভায় ১৭ অক্টোবর তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন