আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে

রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করবে এনসিপি

রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করবে এনসিপি

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় হঠাৎ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগে, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের শোডাউন ও মিছিল করার অপতৎপরতা বন্ধ ও আইনী ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিকাল সাড়ে পাঁচটায় বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি।

বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে স্লোগান দিতে দিতে হঠাৎই আওয়ামী লীগের সমর্থকরা সড়কে জড়ো হন। এরপর তারা মিছিল শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সামনে পৌঁছান। সেখানে কয়েক মিনিট অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে দ্রুত আশপাশের গলির ভেতরে চলে যান।

আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন