সতর্ক বিবৃতি

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

বিভিন্ন সামাজিক মাধ্যমে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয় বলে জানিয়েছে দলটি। রোববার গণমাধ্যমে পাঠানো সতর্ক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্যাড ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে সংগঠনের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে তিন সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি প্রচার করা হচ্ছে। প্রচারিত এ কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞাপন

এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

এর আগে গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের পর নতুন কমিটি গঠনের ওই ভুয়া খবর প্রচার করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্বে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন