কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান ভিন্ন কৌশলে বিএনপির ৩১ দফা নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। মাহবুবুর রহমানের পক্ষে সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকায় গ্রামেগঞ্জে প্রতিদিন উঠান বৈঠক, গণসংযোগ করছেন তরুণরা। এতে ব্যাপকভাবে সারা পড়ছে তৃণমূল পর্যায়ে। মাহবুবুর রহমান ওয়ার্ড ভিত্তিক টিম করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচার চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। তার এ পদক্ষেপে গ্রামের সাধারণ ভোটার ও তরুণ প্রজন্মের মন জয় করেছে। তরুণদের নিয়ে গঠিত এ টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
জেলার হাওরপাড়ের ভোটার শফিকুর রহমান বলেন, মাহবুব বিএনপি পরিবারের সন্তান। বিগত ১৭ বছর মাহবুব আমাদের পাশে ছিল, এখন্র পাশে আছে। তরুণদের দল আমাদের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিয়েছে। দল যদি মনোনয়ন দেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত ১৭ বছরের দুঃসময়ের কাণ্ডারি মাহবুব ভাইকে বিজয়ী করতে সহজ হবে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান বলেন, মাহবুব ভাই দুঃসময়ে ছাত্রদলের পাশে ছিলেন।ক্যাসিস্টের আমলে আমরা যখনই মামলা হামলার শিকার হয়েছি তখনই মাহবুব ভাই আমাদেরকে সাহস দিয়েছেন। ছাত্রদলের প্রোগ্রাম বাস্তবায়নে বিগত ১৭ বছর অর্থনীতিক সহযোগিতা করেছেন। হাওড়ের তরুণ ভোটারদের মন জয় করতে মাহবুব ভাইয়ের নির্দেশে টিম অনুযায়ী কাজ করছি। ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জ উপজেলা ছাত্রদল লিফলেট নিয়ে কাজ করে যাচ্ছে। ক্লিন ইমেজের যুবনেতা মাহবুব ভাই হাওরপারের মানুষের মন জয় করেছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান বলেন, দলের দুর্দিনে মাহবুব ভাই তৃণমূল পর্যায়ে শুধু খোঁজ খবরই নেননি, আন্দোলন সংগ্রামে সবকিছু দিয়ে সহযোগিতা করেছেন। মাহবুব ভাইকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের। মাহবুব ভাইর নির্দেশে স্বেচ্ছাসেবক দলের টিম প্রতিদিন হাওরের গ্রামেগঞ্জে কাজ করে যাচ্ছে। তরুণ ও সাধারণ ভোটারদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছে।
উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন বলেন, প্রতিদিন মাহবুবুর রহমানের সমর্থনে তরুণদের নিয়ে গঠিত টিম ৩১ দফার লিফলেট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার চলছে। আমরা হাওরাঞ্চলে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার লিফলেট ও মাহবুবুর রহমানের নির্বাচনী সালাম পৌঁছে দিচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

