দেশের পূণঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন: হান্নান মাসউদ

দেশের পূণঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, 'আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন, দেশের পূণঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন।' বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আব্দুল হান্নান মাসউদ বলেন, 'নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন। বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। বারবার অপ্রিয় কথাগুলো বলায় সবক্ষেত্রেই হয়েছি কোনঠাসা। প্রত্যেককেই হিসেব দিতে হবে, জুলাইয়ের হিসাব।'

বহুবার মিডিয়া ট্রায়ালের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, 'জুলাইয়েও হয়েছি, এখনও হচ্ছি। যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো, তার সংস্কার কতদূর মি…. মহোদয়!!! ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করলো গত নয় মাসে?? কিংবা পুরনো কয়টা মিডিয়া ফ্যাসিবাদবিরোধী বয়ান তৈরিতে কাজ করছে?? কয়টা মিডিয়া আওয়ামী আমলের দূনীতি, গুম-খুন, কিংবা সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে??'

আব্দুল হান্নান মাসউদ বলেন, 'কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান সবাইকেই টার্গেট করা হয়েছে। আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন, দেশের পূণঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন