ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের সাবেক নেতা শরীফুল গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের সাবেক নেতা শরীফুল গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ।

সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে বিকেল ৪ টা৪৫ মিনিটে ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার।

বিজ্ঞাপন

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ৪:৪৫ টায় ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সিটি সাইবার বিভাগের একটি চৌকস টিম। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন