চীন নতুন সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় আছে: মির্জা ফখরুল

চীন নতুন সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় আছে: মির্জা ফখরুল

চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষায় আছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেইজিং শহরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উপ-মন্ত্রী সান ওয়েইডং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এই কথা জানান।

fakrul-1

মির্জা ফখরুল জানান, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখা।বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপি প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন