জামায়াতসহ ৭ দলের অভিন্ন গণ-মিছিল শুক্রবার

জামায়াতসহ ৭ দলের অভিন্ন গণ-মিছিল শুক্রবার

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামীকাল ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে অভিন্ন গণ-মিছিল করবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা ও নেজামে ইসলাম পার্টি।

পাঁচ থেকে সাত দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ও বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা থেকে এসব মিছিল বের হবে।

বিজ্ঞাপন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঢাকা সহ সব বিভাগীয় শহরে শুক্রবার গণ-মিছিল গণ-মিছিল হবে। ৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বেলা ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল বের হবে। এতে নেতৃত্ব দেবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ কর্মসূচি সফলের জন্য সবার প্রতি আহবান জানান তিনি। একই দাবিতে ১২ অক্টোবর সব জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বিকেল তিনটায় ভাটারা নতুন বাজার এলাকায় গণ-সমাবেশ করবে জামায়াত। এতে মহানগর উত্তরের আমির মোহাম্মাদ সেলিম উদ্দিন প্রধান অতিথি থাকবেন।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর-গেট থেকে মিছিল বের করবে। এতে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

একইসময় ও স্থান থেকে মিছিল বের করবে খেলাফত মজলিস। বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর পাশে ওভারব্রিজের নিচে থেকে বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

সাত দফা দাবিতে বায়তুল মোকাররমের উত্তর-গেট থেকে বিকেল চারটায় গণ-মিছিল করবে খেলাফত আন্দোলন। বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাব এলাকায় মিছিল করবে নেজামে ইসলাম পার্টি।

সাত দবিতে বিকেল তিনটায় বিজয় নগর থেকে মিছিল বের করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

এসব দলের দাবির মধ্যে আরো রয়েছে-গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, পিআর পদ্ধতি চালু, ফ্যাসিবাদী ও দোসরদের কার্যক্রম নিষিদ্ধ, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইত্যাদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...