দেশের ৯ জেলায় পূর্ণাঙ্গ ও আংশিক আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি। রোববার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে মেহেরপুর জেলা শাখায় জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। নাটোরে ১৬ সদস্যের আংশিক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রহিম নেওয়াজকে। এ শাখায় সদস্য সচিব হিসেবে রয়েছেন আসাদুজ্জামাান আসাদ।
এছাড়া মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখায় পাঁচ সদস্যের আংশিক কমিটি ও গাজীপুরে ফজলুল হক মিলনকে আহ্বায়ক বানিয়ে তিন সদস্যের কমিটি দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলায় ১৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটিতে আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করা হয়েছে। স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব বানিয়ে বান্দরবান জেলা শাখায় পাঁচ সদস্যের, ইদ্রিস মিয়া ও লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলায় পাঁচ সদস্যের, আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলায় সাত সদস্যের, মিজানুর রহমান সিনহা ও মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলায় সাত সদস্যের আংশিক কমিটি দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

