ঢাকায় ফিরছেন মির্জা ফখরুল

ঢাকায় ফিরছেন মির্জা ফখরুল

'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ গ্রহণ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এই দুই নেতা।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যা ৫ টায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দর পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, ২ ফেব্রুয়ারি 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রে এর উদ্দেশে রওনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান একই অনুষ্ঠানে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন