ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: মোসাদ্দেক বিল্লাহ

ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: মোসাদ্দেক বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ভারতে অতীতের মতোই আবার মুসলিম সংখ্যালঘু নির্যাতন চলছে। সংখ্যালঘু নির্যাতনে ভারত সারা বিশ্বের মধ্য নাম্বার ওয়ান খ্যাতি অর্জনের পথে হাঁটছে।

তিনি বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ভারতীয় এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। বদরের শিক্ষা কাজে লাগিয়ে সকল প্রকার অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আমাদেরকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

বিজ্ঞাপন

তিনি মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত "বদরের শিক্ষা আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও বদরি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক ও ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল হাদী, বিশিষ্ট আলেম মুফতি ইমামুদ্দীন, মাওলানা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, মাস্টার নাসির উদ্দীন খান, ডা. শহীদুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, ছাত্রনেতা ইউসুফ আহমাদ মানসুর, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি জাকির হোসেন খান, আলহাজ আলতাফ, এম এইচ মোস্তফা প্রমুখ।

সম্মেলনে গণঅধিকার পরিষদ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা উপস্থিত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন