দল হিসেবে আ.লীগের বিচার করতে হবে : আখতার হোসেন

দল হিসেবে আ.লীগের বিচার করতে হবে : আখতার হোসেন

দল হিসেবে আ.লীগের বিচার করতে হবে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই। আ.লীগের নিবন্ধন বাতিল করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার বিকালে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে পূর্বনির্ধারিত গণহত্যাকারী ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

আখতার হোসেন বলেন, অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম করতে দেয়া যাবে না। আ.লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে।

তিনি বলেন, অনেকে আ.লীগের ভালো নেতৃত্বের কথা বলে। কিন্তু, আ.লীগে তো কোনো ভালো নেতৃত্ব নেই। সামনের দিকে আ.লীগের কোনো রাজনীতি চলবে না সে নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন