বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।
সোমবার দলটির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল কবীর রিজভীর পাঠাবো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আহ্বায়ক প্রফেসর ডাঃ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ৯০ (তিন) দিনের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য নিম্ন বর্ণিত নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
একই সঙ্গে নতুন কমিটির সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি গঠনের জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১। ইসমাইল জবিউল্লাহঃ আহ্বায়ক (বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা)২। ব্যারিস্টার কায়সার কামালঃ সদস্য -(আইনজীবী ফোরাম)৩। প্রফেসর ড. মোর্শেদ হাসান খানঃ সদস্য -(ইউট্যাব)৪। কাদের গণি চৌধুরীঃ সদস্য -(বিএফইউজে)৫। ইঞ্জি. শাহরিন ইসলাম তুহিনঃ সদস্য -(এ্যাব)৬। ডা. জহিরুল ইসলাম শাকিলঃ সদস্য -(এ্যাব)৭। প্রফেসর আবদুস সালামঃ সদস্য -(সাদা দল, ঢাঃ বিঃ)৮। প্রফেসর মোস্তাফিজঃ সদস্য -(এইবি)৯। জাকির হোসেনঃ সদস্য -(শিক্ষক কর্মচারী ঐক্যজোট)১০। রফিকুল ইসলামঃ সদস্য -(জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট)১১। মোকসেদুল মোমেনিন মিথুন-(সদস্য)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

