জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই প্রবীণ রাজনীতিবিদকে দেখতে যান নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপি নেতারা বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে তার অবদান অব্যাহত রাখবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

