রূপগঞ্জে ভিপি নুর

তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে। একটি স্বচ্ছ, জবাবদিহি ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সংগঠিত হতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

শুক্রবার রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বরে ‘গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন ধারার রাজনীতি, বন্দোবস্ত, প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের’ লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জাতীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি শহিদুল্লাহ খান।

ভিপি নুর বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, গণঅধিকার পরিষদ কোনো সাময়িক সুবিধার জন্য রাজনীতি করে না। আমরা জনগণের পক্ষে একটি মানবিক রাষ্ট্র, মানবিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করছি। এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। বর্তমান নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দেশের সম্পদ যাতে কিছু গোষ্ঠী না লুটে নেয়, সেজন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন