স্পর্শকাতর-বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহবান জামায়াত আমিরের

স্পর্শকাতর-বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহবান জামায়াত আমিরের

জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান।

জামায়াত আমির বলেন,‘জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।’

বিকালে আরেক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।

যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি।

আল্লাহ তা'য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন