যুগ্ম-আহ্বায়ক অ্যাড. জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলটির যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
এতে বলা হয়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত এনসিপি’র চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশও দেয়া হয়েছে এই কমিটিকে।
এনসিপির গঠনতন্ত্র প্রণয়ন কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহিন, খালেদ সাইফুল্লাহ, অ্যাড. জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার ও অ্যাড. হুমায়রা নূর।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

