বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার এনসিপির সহদপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলামের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশি বরেণ্য ইসলামী পণ্ডিত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
এতে আরও বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণভোটের রায় বাস্তবায়ন এবং আধিপত্যবাদ মোকাবিলায় হাফেজ্জী হুজুরের (রহ.) স্মৃতিবিজড়িত বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজপথে সরব থাকবে বলে প্রত্যাশা করে এনসিপি।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেন হাফেজ্জী হুজুর (রহ.)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


