‘অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে’

‘অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস কে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে কথা বলেন। অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে।

বিজ্ঞাপন

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে সারা দেশে আইন শৃঙ্খলার অবনতিতে এক প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। আট বছরের শিশু থেকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। প্রতিদিন গণমাধ্যমে সুবাদে আমরা হত্যা, গুম, খুন ও ধর্ষণ দেখতে পাচ্ছি। সারা দেশে চুরি- ডাকাতি বৃদ্ধি পেয়েছে। মানুষ রাতের বেলা বাসা থেকে বের হতে ভয় পায়। কিন্তু গণতান্ত্রিক সরকার থাকলে সকল পরিস্থিতির এমন অবনতি হতো না।

সালাম আরও বলেন শেখ হাসিনা সরকার গত ১৬ বছর গণতন্ত্র হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে ছিল। ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন ও ২০২৪ সালে আমিডামি নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু প্রায় দুই হাজার তরুণের জীবনের বিনিময়ে হাজার ছাত্রের পঙ্গুত্ব বরণের মধ্যে দিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, আল- হাসান মোবারক, আলতাব উদ্দিন মোল্লা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সুশীল ফোরামের সহ- সভাপতি ফজলুল করিম শামীম, সেক্রেটারি এস এম শহীদুল্লাহ প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন