কোন উসকানিতে না জড়ানোর আহ্বান জামায়াত আমিরের

কোন উসকানিতে না জড়ানোর আহ্বান জামায়াত আমিরের

কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।

এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি সর্বাবস্থায় ধৈর্য্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টার পরামর্শ দেন তিনি।

পোস্টে তিনি বলেন, কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি, সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন