লন্ডন গেলেন আমীর খসরু

লন্ডন গেলেন আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডন গেছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক সামনে রেখে বুধবার সকাল পৌনে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে হোটেল ডোরচেস্টারে তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠক ঘিরে দেশের সবার নজর এখন লন্ডনের দিকে। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে টানাপোড়েন চলছিল, তা এ বৈঠকের মধ্যদিয়ে সমাধান হবে বলে সকলেই প্রত্যাশা করছেন। আর এই বৈঠকের পরেই বিএনপি তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন