আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট দিলেন ঢাকা-১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান

স্টাফ রিপোর্টার

ভোট দিলেন ঢাকা-১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান

ভোট দিয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মিরপুর কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। সপরিবারে বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রে আসেন তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৩২ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ২৩ হাজার ৭ এবং হিজড়া চারজন।

বিজ্ঞাপন

এই আসনে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন- জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে সৈয়দ আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রিয়াজ উদ্দিন, গণফোরামের মো. জসিম উদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. সোহেল রানা, এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নুরুল আমিন, জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন