অন্তর্বর্তী সরকারের কোন সংস্কার ৬ মাসেও দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।
রোববার বিকেলে রাজধানীর দক্ষিণখান থানা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা বহাল তবিয়তে বসে আছে। সেই স্বৈরাচারদেরকে রেখে আপনারা কিভাবে সংস্কারের কথা বলেন? আগে স্বৈরাচারের নির্মূল করেন। অপসারণ করেন। এরপর পর্যায়ক্রমে সংস্কার করেন। এমনিতেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে যাবে।
তিনি বলেন, আপনাদের মাথায় কি ঘুরছে আমরা জানি না! বুঝতেছি না! কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদেরকে বুঝতে বেশী দিন সময় দিবে না। কারণ আপনারা যদি ক্ষমতার মোহে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার অপচেষ্টা করেন। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

