আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবন কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবন কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে হ্যাকের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মামলা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক সিরাজুল ইসলাম বাদি হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

বিজ্ঞাপন

মামলায় বঙ্গভবন কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি গোলাম মোর্তুজা বলেন, জামায়াতের পক্ষ থেকে বঙ্গভবনের এক কর্মকর্তার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনের নামে একটি মামলা করা হয়েছে।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে গত কয়েকদিন ধরে সাইবার হামলার ঘটনা ঘটছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩১ জানুয়ারি ডিজিটাল ডিভাইসে বেআইনিভাবে প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেখানে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়, যা নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা, ঘৃণা ও দাঙ্গা-হাঙ্গামা ছড়ায়। ওই ঘটনা জানার পর হাতিরঝিল থানায় একটি জিডি করা হয়। বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে গত কয়েকদিন ধরে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন