নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না: ছাত্রদল নেতা সালাউদ্দিন

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না: ছাত্রদল নেতা সালাউদ্দিন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, প্রশাসন ছাত্রলীগকে গ্রেপ্তার করছে না। ছাত্রলীগেকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার বিকেল ৫টার দিকে উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে একথা বলেন তিনি।

সভায় ১৭ বছরে ছাত্রদলের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে। আগামীতে বিএনপিকে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত বলে জানান তিনি।

রাষ্ট্র সংস্কারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন ও তৃণমূলের নেতাকর্মীদের বেগবান করতে উত্তরা পশ্চিম থানা ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে উত্তরার শহীদ মির মুগ্ধ মঞ্চে কর্মীসভায় উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামছুল আলম খান সোয়েবের সভাপতিত্বে পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।

তিনি বলেন, বিগত বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে , আগামী তে দল কে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত বলে জানান তিনি।

এসময় উত্তরা ৭ টি থানা ও মহানগর উত্তর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন