জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক দলের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য ১১ সদস্যের ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করেছে দলটি।
রোববার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, দলের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হয়েছে।
শৃঙ্খলা কমিটির প্রধান করা হয়েছে— অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন, ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

