লক্ষ্মীপুরে ইমাম মাওলানা কাউসার হোসেন মিলনের হত্যাকারীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক, কোনভাবেই যেন সে রেহাই না পায়।
আল্লাহ তাআলা মাওলানা কাউসার হোসেন মিলনকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন।
মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

