রাকিবের সভাপতি পদ হারানোর গুঞ্জন, বিবৃতি দিল ছাত্রদল

রাকিবের সভাপতি পদ হারানোর গুঞ্জন, বিবৃতি দিল ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দুদিন ধরে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।

গুঞ্জন উঠেছে, তাকে অব্যাহতি দিয়ে সংগঠনটির সিনিয়র আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে কেন্দ্রীয় সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তবে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দাবি, গুঞ্জনটি সম্পূর্ণ গুজব। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

শুক্রবার রাতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দুদিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী রবিবার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

RAKIB 23

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন