নুরের ওপর হামলা জনগণ মেনে নেবে না: মঈন খান

নুরের ওপর হামলা জনগণ মেনে নেবে না: মঈন খান

নুরুল হক নুরের ওপর এহেন হামলা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা এই ঘটনার তদন্ত চাই।

আবদুল মঈন খান আইসিইউতে ভর্তি নুরুল হক নুরকে দেখেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা জানেন।

এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সকালে নুরুল হক নুরকে দেখতে যান। তিনি তার সর্বশেষ চিকিৎসা সম্পর্কে অবহিত হন।

নুরুল হক নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ডা. রফিকুল ইসলাম।

নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারির বিভাগের ডা. জাহিদ রায়হানের অধীনে চিকিৎসাধীন আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন