খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, তবে এখনো শঙ্কামুক্ত নন: ব্যারিস্টার অসীম

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, তবে এখনো শঙ্কামুক্ত নন: ব্যারিস্টার অসীম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

রোববার রাজধানীর সিটি আইডিয়াল মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ তথ্য জানান। দোয়া মাহফিল শেষে উপস্থিত এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আজ কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। তাঁর পুরোপুরি সুস্থতা কামনায় আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি সারাজীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করেছেন— নিজেকে উৎসর্গ করেছেন। দেশের কল্যাণ ছিল তাঁর মূল চিন্তা। এমন একজন দেশপ্রেমিক নেত্রীর বেঁচে থাকা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ব্যারিস্টার অসীম জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে দেশব্যাপী মানুষের আন্তরিক দোয়া ও প্রার্থনা সত্যিই আবেগাপ্লুত করছে। তিনি আশা প্রকাশ করেন যে, সবার দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

দোয়া মাহফিলে ধানমন্ডি থানা বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন