আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটারদের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ছুটছে প্রার্থীদের রিকশা

স্টাফ রিপোর্টার

ভোটারদের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ছুটছে প্রার্থীদের রিকশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ১৮ আসনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটারদের কেন্দ্রে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীদের সমর্থকরা। বিভিন্ন এলাকায় দেখা গেছে, প্রার্থীদের ব্যানার ও স্টিকার লাগানো রিকশায় করে ভোটারদের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। শেষ মুহুর্তে গতি বেড়েছে রিকশাগুলোর।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭ ও ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৮ আসনে মোট ২১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৫ হাজার ৩৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৬ হাজার ৬৫৪ জন, নারী ভোটার ২ লাখ ৯৮ হাজার ৭৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

বিজ্ঞাপন

আসনটিতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন এবং জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব। নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর ব্যানার ও স্টিকার সম্বলিত রিকশা সকাল থেকেই বিভিন্ন মহল্লায় ঘুরতে দেখা যায়। সমর্থকরা ভোটারদের আহ্বান জানিয়ে কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন