নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে হওয়ার যৌথ ঘোষণায় জমিয়তের সন্তোষ

নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে হওয়ার যৌথ ঘোষণায় জমিয়তের সন্তোষ

প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত বৈঠক থেকে আগামী ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের কারণে জনমনে যে শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছিল ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণার পর তা দূরীভূত হবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, শুধু ঘোষণাই যথেষ্ট নয়, বরং প্রয়োজনীয় সংস্কার শেষে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করে সর্বমহলে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন উপহার দিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন